সাপ্তাহিক শিকড় সন্ধানে'র উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান আর নেই

প্রতীকী ছবি

সারা দেশ

সাপ্তাহিক শিকড় সন্ধানে'র উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২০

যাত্রাবাড়ীর উত্তর গবিন্দপুরের বিশিষ্ট সমাজ সেবক, দানবীর এবং সাপ্তাহিক শিকড় সন্ধানে'র উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান চঞ্চল আজ ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের লাশ জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

তিনি শিকড় সন্ধানে'র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাসুম আহম্মেদের মামাতো ভাই ছিলেন।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads