আইন-আদালত

রেইনট্রিতে ধর্ষণ

সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে রায় আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২১

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণা হবে আজ।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালত রায় ঘোষণা করবেন।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।  এর আগে, গেল ১২ই অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় পরবর্তী রায় ঘোষণার জন্য ২৭শে অক্টোবর দিন ধার্য করা হয়। কিন্তু ওই দিনও রায় হয়নি। সাফাত ছাড়া অপর আসামিরা হলেন নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, রহমত আলী ও  বিল্লাল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালের ২৮শে মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধুকে আটকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads