সারা দেশ

সাভারে শিশুগহকর্মী কে নির্যাতনের অভিযােগে ডাক্তার দম্পতি গ্রেপ্তার

  • ''
  • প্রকাশিত ১৪ জুলাই, ২০২৪

সাভার (ঢাকা) প্রতিনিধি:

সাভারে চুরির অপবাদে শিশু গহকর্মী কে নির্যাতনের অভিযােগে এক ডাক্তার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারশন) নয়ন কারকুন।

নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযােগ দায়ের করেছেন,সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- সাভারের রাজাশন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ। কাজী ইসমাইল ৪২তম বিসিএস ক্যাডার, সে বর্তমানে বরগুনা সদর হাসপাতাল কর্মরত আছেন বলে জানা গেছে। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালর ডাক্তার হিসেবে কর্মরত আছেন।

নির্যাতনের শিকার শিশুর নাম মিম (১০)। সে সাভারের রাজাশন এলাকার ভাড়াটিয়া আনােয়ার হােসনের মেয়ে। জানাযায় ঐ ডাক্তার দম্পতির নির্যাতিত অমানবিক নির্যাতনের শিশুর পরিবারের পূর্ব পরিচিত। সেই সুবাদে মিমকে গৃহকর্মী হিসেব কাজে নেন তারা। গত ১ বছর কাজ করানাের পরেও তারা ওই শিশুকে ঠিকমতাে বেতন দেয়নি। স বেতনের টাকা চাইলে শিশুটিকে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা।

নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার যাতে না জানতে পারে সে জন্য পরিবারের সঙ্গে যােগাযােগ বিছিন্ন করতে বাধ্য করেন ওই দম্পতি। পরে নির্যাতিত শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে তারা এবং তার বাবা মা কে ভয়ভীতি দেখান ডাক্তার দম্পতি । পরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সেএ শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভােগীর পরিবার।

এ ব্যাপারে শিশু নির্যাতন আইনে ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads