সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৫০টি মসজিদের উন্নয়ন কাজে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুম এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদগুলোর প্রতিনিধিগনের হাতে অনুদান তুলে দেয়া হয়।
এসময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক, ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ভাকু্র্তা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সহ-সভাপতি সায়েম মাহবুব মোফাজ্জল, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ জাহান সোহাগ প্রমুখ।





