সারা দেশ

সাভারে বিএলআরআই প্রযুক্তি পল্লী ঘোষণা অনুষ্ঠিত

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএলআরআই প্রযুক্তি পল্লী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪মার্চ) সকালে ধামরাইয়ের শরীফবাগ গ্রামের শরীফুননেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বি এল আর আইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ কে গুরুত্ব দিতে হবে। কেননা পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণ করতে পারলেই মেধা সম্পন্ন জাতি গঠন সম্ভব। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএলআরআইয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা ও ঢাকা জেলার প্রাণীসম্পদ কর্মকর্তা শাহেদা আক্তার এবং ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীসহ আরও অনেক। 

স্বাগত বক্তব্যের পরে মূল প্রবন্ধ এবং বিএলআরআই প্রযুক্তি পল্লীর উপরে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন বিএলআরআইয়ের প্রযুক্তি পল্লীর প্রধান গবেষক ড. রেজিয়া খাতুন।

এরপর বিএলআরআই প্রযুক্তি পল্লীর সুবিধাভোগী খামারী বেবী আক্তার বলেন, প্রথমে ১০টি মুরগী দিয়ে  শুরু করি সেখান থেকে আমি ২৫০০ টাকা লাভ করি। সেই টাকা দিয়ে একটি দোকান করে আমি এখন সাবলম্বি হয়েছি।

বক্তব্য প্রদান পর্ব শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বিএলআরআই প্রযুক্তি পল্লীর উদ্বোধন করেন।এরপর তারা নির্বাচিত খামারিদের মাঝে মুরগির বাচ্চা ও ছাগল ও ভেড়া  বিতরণ করা হয়। পরে তারা শরীফবাগ গ্রামে অভিযোজিত বিএলআরআইয়ের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ ঘুরে পরিদর্শন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads