সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হচ্ছে ডিএমপি

সংগৃহীত ছবি

জাতীয়

সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হচ্ছে ডিএমপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২০

রাজধানীতে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশে করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা উভয়ই অব্যাহতভাবে বাড়তে থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশে শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

এছাড়া এ সময়ের মধ্যে নতুন আরও ২৬৬ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশনা অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনের ১৩৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের তত্ত্বাবধানে কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যেক কমিটিতে একজন করে পুলিশ সদস্য থাকবেন।

বৈঠকে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads