সারিয়াকান্দিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

সারিয়াকান্দিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২১

আসন্ন ১১ নভেম্বর সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এবং জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম (মন্টু) তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ রোববার সকালে মো. রেজাউল করিম (মন্টু) উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে হাজির হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজলো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৮ আগস্ট উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলীর সরকারের মৃত্যুর আসনটি শূন্য হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads