বাংলাদেশ

সিংগাইর সংলগ্ন সিরাজপুর বাজারে খুনীদের ফাঁসীর দাবিতে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সংলগ্ন সিরাজপুর বাজারে খুনীদের ফাঁসীর দাবিতে মাতাবপুর এলাকাবাসী সহয়োগিতায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়.গত ১৮ এপ্রিল সিংগাইর উপজেলা সংলগ্ন নবাবগঞ্জের হাশেম আলী মাতাবপুরে তার নিজ জমিতে পাহারা দিতে বাসা থেকে চলে যায়। বাসায় না ফেরার কারণে অনেক খোঁজ করে মাতাবপুরে চকের মধ্যে জবাই করা হাশেম আলীর লাশ দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় জাহাঙ্গীর আলম,পিন্টু, নছব উদ্দিন, কামাল, মেছের ও মজলেসহ ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads