সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সিংগাইরে ছাগল চুরির ঘটনায় মকবুল (৩০) নামে একচোর কে আটক করে বাশের সাথে বেধে উত্তম মাধ্যম দিয়েছে গ্রাম বাসী। বুধবার গভীর রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এঘটনা ঘটে। ঐ চোরের বাড়ী জয়মন্টপ ইউনিয়নের কানাইনগর গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দিবাগত গভীর রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে আতায়ার রহমানের বাড়ীতে কৌশলে চোর ঢুকে। পরিবারের লোকজন গভীর ঘুমে থাকার সুযোগে চোর দক্ষিণ পাশের ঘরের দরজার তালা ভেঙ্গে ছাগল চুরির চেষ্টা করেন । দরজার তালা ভাংগার শব্দ পেয়ে পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় গৃহকর্তা আতাউর ও পরিবারের লোকজন ধাওয়া করে চোরকে হাতেনাতে ধরে ফেলে। এরপর চোরকে বাশের সঙ্গে বেধে মারপিট দিলে সে চুরির বিষয়টি স্বীকার করেন । চোর মুকবল জয়মন্টপ ইউনিয়ের কানাইনগর গ্রামের বলে জানা গেছে। সে একজন পেশাদার চোর বলে জানা গেছে । থানা পুলিশ সংবাদ পেয়ে চোর কে উদ্ধার করে চুরির মামলা দিয়ে কোর্টে প্রেরন করেছেন ।





