সারা দেশ

সিংগাইরে অনুমোদনহীন মাহিন্দ্র-ড্রাম ট্যাকের দাপটে গ্রামীণ সড়কের বেহাল দশা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২৩

সাইফুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অনুমোদন হীন মাহিন্দ্র ট্রাকের দাপটে গ্রামীণ রাস্তা ঘাট বেহাল দশায় পরিনত হয়েছে। এসব যানবাহন চলাচলে ধুলোয় ত্রাহি অবস্থা সৃষ্টি হয়েছে। । কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব ইটভাটার মালিক ও বালু ব্যবসায়ীরা কয়লা, মাটি ও বালু বহনের কাজ ব্যবহার করছেন; মাহিন্দ্র ও দশ চাকার ডাম্প ট্রাক। বাড়তি লোড নিয়ে দিনে-রাতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার এসব ডাম্প ট্রাক। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে সড়কের। আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কেউ। ডাম্প ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গত শনিবার দেখা গেছে, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, সিংগাইর-বায়রা সড়ক, বাস্তা-মানিকনগর সড়ক, মানিকনগর-সিরাজপুর সড়ক, গোবিন্দল-চারিগ্রাম সড়ক ও ঋষিপাড়া-বলধারা সড়কে অবাধে চলছে ১০ চাকার ডাম্প ট্রাক। এতে আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোর বিভিন্ন জায়গা দেবে গেছে। ভাঙন দেখা দিয়েছে অনেক গ্রামীণ সড়কে। আঞ্চলিক মহাসড়কটিতে সর্বোচ্চ ১০ টন পণ্যবাহী যানবাহন চলাচল করার কথা। সেখানে মাটি ও কয়লাবাহী ডাম্প ট্রাকগুলো ৩০-৪০ টন লোড নিয়ে চলাচল করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়কটি। এ ছাড়া সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনাকটি সূত্রে জানা গেছে, উপজেলার জামির্ত্তা-হাতনি এলাকায় মালেক, আয়নাল, সাইফুল, দানেজ, খোকন, সাহানুর, ইয়াসিন, রউফ, সুলতান, বাচ্চু ও রাশেদ ডাম্প ট্রাক দিয়ে মাটি ও বালু পরিবহনের ব্যবসা করছেন। এ ছাড়া বলধারায় কুদ্দুস কোম্পানী ও নুরু কোম্পানীর মালিকানাধীন ইটভাটাগুলোতেও মাটি এবং কয়লা বহনে ডাম্প ট্রাক ব্যবহার করা হচ্ছে।
ডাম্প ট্রাকের চালক মো. নান্নু বলেন, ‘বিনোদপুর থেকে বালু ভরে আঞ্চলিক মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের অরঙ্গবাদ যাচ্ছি। এই সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে আমার জানা নেই। মালিক আমাদের যে সড়কে গাড়ি চালাতে বলবেন আমরা সেই রাস্তায় চালাব।’
উপজেলার বাস্তা এলাকার মোঃ মতিয়ার কাজী বলেন, দিনে-রাতে এসব ডাম্প ট্রাক চলাচল করায় জনজীবন অতিষ্ঠ। ওভারলোড করে বালু পরিবহন করায় রাস্তার ওপরে বালু পড়ে। রাস্তার পাশের বাড়িঘরে চলে যায় সেই বালু। প্রতিবাদ করেও বন্ধ করা যাচ্ছে না ডাম্প ট্রাকের চলাচল। এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘মাঝেমধ্যেই অভিযান চালিয়ে ডাম্প ট্রাক আটক করি। পরে সিংগাইরের সড়কগুলোতে না চালানোর শর্তে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তাম দিপন দেবনাথ বলেন ‘সিংগাইর আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোতে যাতে দশ চাকার ড্রাম ট্রাক ও মাহিন্দ্র বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads