সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে দলীয় নির্দেশ উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে দুই নেতা নেত্রী কে বহিষ্কার করা হয়েছে । আজ জেলা বিএনপির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে , উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ ও বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি কে দল হতে বহিষ্কার করা হয় । তোফাজ ভাইস চেয়ারম্যান পদে আর লিপি মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন।এ ঘটনায় দলের মধ্যে চলছে নানা আলোচনা।





