সারা দেশ

সিংগাইরে পুত্রবধুর হাতে শ্বাশুড়ী খুনের অভিযোগ

  • ''
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২৪

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ছুরিকাঘাতে তোহরা(৫৫) নামে এক বৃদ্ধা শ্বাশুড়ী খুনের অভিযোগ উঠেছে পুত্রবধু আইরিনের বিরুদ্ধে । এ সময় শ্বশুরকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠে তার বিরুদ্বে ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জামশা ইউনিয়নের ১নং ওয়াড ছোট বুরন্ডী গ্রামে এঘটনা ঘটে। খুনের অভিযুক্ত গৃহবধু আইরিন উপজেলার জামশা ইউনিয়নের ছোট বুরন্ডী গ্রামের প্রবাসী রাসেলের স্ত্রী ও মানিকগঞ্জ জেলার সদরের কাফাটিয়া এলাকার সিদ্দিক মোল্লার কন্যা। নিহত তোহরা তিন পুত্র সন্তানের জননী। তিনি উপজেলার জামশা ইউনিয়নের ছোট বুরন্ডী গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।

নিহত তোহরার স্বামী সোনামুদ্দিন বিশ্বাস ( ৫৮) অভিযোগ , গত তিন মাস আগে আমার বড় ছেলে রাসেল মানিকগঞ্জ সদরের কাফাটিয়া এলাকার সিদ্দিক মোল্লার কন্যা আইরিন কে সামাজিক ভাবে বিবাহ করেন। বিবাহের দুই মাস পরেই রাসেল প্রবাসে চলে যায় । বিবাহের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে কোলহ চলে আসছিল। পুত্র বধু আইরিন ঝিটকা খাজা কলেজের এক শিক্ষক লাল মুদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিল। গত একমাস আগেও তার বাবার বাড়ীতে এ নিয়ে কয়েক বার বিচার সালিশ হয়েছে। শেষ বারের মত বউ কে সুযোগ দিয়ে বাড়ীতে নিয়ে আসি। এরপরই পরকীয়ার জের ধরেই গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পশ্চিম পাশের ঘরে আমাকে ও স্ত্রী তোহরা কে দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করান । এতে আমরা দু'জনই গভীর ভাবে ঘুমিয়ে পড়ি। বাড়িতে কেউ না থাকায় রাত ১২ টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে স্রী তোহরা কে মাথার পিছনে লাইট দিয়ে আঘাত করে এর পর ধারালো ছুরি দিয়ে বুকের মধ্যে পারদিয়ে খুন করেন। আমি ঘুম থেকে উঠে দেখি তার হাতে ছুরি। ছুরি ধরতে গেলে আমাকেও খুন করার জন্য ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম হই। এ সময় তোহরার লাশ টেনে উত্তর ঘরের সামনে নিয়ে যাওয়ার সময় একজন লোককে চলে যেতে দেখি, ডাকচিৎকারে স্থানীয়রা এসে ঐ গৃহবধুকে আটক করেন। সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন

তোহরার বড় বোন আফিয়া বলেন, এটা বউ না ডাকাত এর ফাঁসি চাই।

সিংগাইর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লাশ টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। খুনিকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads