সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২১

সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের দোড়গোড়ায় নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগান নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গোদনাইল সফুরাখাতুন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প বসিয়ে গ্রাহকদের সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিপিডিসির সুপারিন্টিন প্রকৌশলী শ্রীবাস চন্দ্র বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, সহকারি প্রকৌশলী মো: গোলাম কিবরিয়া, মোখসেদ আলম মঞ্জু, উপসহকারি প্রকৌশলী এরশাদ উল্লাহ, শ্রী নন্দ দুলাল শাহ, মেহদেী হাসান সেলিম, কমপ্লেন সুপারভাইজার শিমুল ইসলাম, মো: আমির হোসেন শেখ, গ্রাহক সেবা ডেক্স হাফিজ উদ্দিন, সিবিএ সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ প্রমুখ।

শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, মহামারি করোনাকালীন সময়ে গ্রাহকদের সুবিধার জন্য ভ্রাম্যমাণ সেবা প্রদান করা হচ্ছে। কোন দালালের আশ্রয় গ্রহণ না করে সরাসরি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, গ্রাহক হয়রানী কমাতে ডিপিডিসির কল সেন্টারে ১৬১১৬ নাম্বারে ফোন করে রাত দিন ২৪ ঘন্টা গ্রাহকরা যে কোন সেবা পেতে পারবেন। সিএমএস সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত সময়ে গ্রাহকের অভিযোগ নিস্পত্তি করা হয়। তাছাড়া নর্থ, সাউথ এবং সেন্ট্রাল এই তিনটি বিতরণ বিভাগের মোট ৩৬টি এনওসিএস অফিস একার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিটি এনওসিএস ১টি করে ভ্রাম্যমাণ সেবাকেন্দ্র পিকআপে করে নির্দিষ্ট এলাকায় সেবা পৌঁছে দিচ্ছে। ডিপিডিসির নিজস্ব ওয়েবসাইটে ভ্রাম্যমাণ সেবার স্থান ও তারিখ সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত জানতে পারবেন।

তিনি আরো জানান, এ সেবার আওতায় অনলাইনে নতুন সংযোগ, লোড বৃদ্ধি, হ্রাস, ট্যারিফ, মিটার ও নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন, পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান, প্রি-পেইড মিটারের ভেন্ডিং ও অন্যান্য সমস্যা সমাধান, বিল প্রদানের ছাড়পত্র, তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও সমাধানের ব্যবস্থা করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকের সঙ্গে টেকনিক্যাল টিম, প্রকৌশলী এবং চারটি মোটর সাইকেল সেবা কার্যক্রমে নিয়োজিত। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক প্রচারণা ও অনলাইনে গ্রাহক সেবার বিষয়টিও তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads