জাতীয়

সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০২১

চীন থেকে আজ রাতে ঢাকায় আসছে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা।

আজ শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন ১৭ জুলাই রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। রাত ৩টায় একই ভ্যাক্সিনের আরও ১০ লাখ ডোজ আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাক্সিন গ্রহণ করবেন।

বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads