আইন-আদালত

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মে, ২০২৩

আইয়ুব আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আশরাফুল হত্যা মামলায় আব্দুল মানাœন নামের (৪০) এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। একই সংগে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই দন্ডাদেশ প্রদান করেন।
সরকারী উকিল (পিপি) এডভোকেট আব্দুর রহমান মামলার বিবরণ তুলে ধরে বলেন একটি ভ্যান চুরি যাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্র“তার জেল ধরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বন্যাকান্দি গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান একই গ্রামের সাইফুল ও জুয়ে কে সংগে নিয়ে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর রাতে আশরাফুল কে তার বাড়ী থেকে ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে । পরে এঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানী শেষে গতকাল আদালত উলে­খিত রায় প্রদান করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads