সিরাজগঞ্জের জয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জের জয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি, ২০২১

সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার এক আসামীকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সকালে সদর থানা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামী গ্রেফতারের সংবাদ জানান পুলিশ সুপার হাসিবুল আলম। তিনি জানান, নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করেই পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন তার বাড়ি সহ আশেপাশে অস্ত্রশস্ত্র মজুদ করেন। এবং পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য লোকও নিয়ে আসেন। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। ঢাকায় কাজ করেন। নির্বাচনের তিনদিন আগে তিনি সিরাজগঞ্জে এসে নির্বাচনের কাজ করেন। নির্বাচনের দিন বুদ্দিন পরাজিত হলে, নিজেরাই হট্টগোল সৃষ্টি করে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে তিনি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ সুপার আরো জানান, মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads