সিরাজগঞ্জের শাহজাদপুরে মিথ্যা মামলায় পুলিশ দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পরজুনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী ও পুরুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় হাজী আফাজ উদ্দিন, সবুজ হোসেন ও আলাল উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারী শাহজাদপুর উপজেলার পরজুনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের আনিসুর রহমান প্রতিপক্ষ জাকারিয়া ওরফে রহম গ্রুপের হামলায় খুন হয়। এঘটনায় ২৯ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। এর পর থেকে আসামীরা আনিস হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের বিভিন্ন সময় মিথ্যা মামলায় পুলিশ দিয়ে হয়রানী করছেন। পুলিশী হয়রানী বন্ধে এলাকাবাসী আজ মানববন্ধন পালন করে।





