সিরাজগঞ্জ নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের (এসকেএফ) উদ্যোগে দরিদ্র নারীদের করোনা প্রতিরোধে পরিবারকে সুরক্ষার জন্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সংস্থার নির্বাহী পরিচালক হুসনেয়ারা পারভীন লাভলী ১২৫জন পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরন করেন।
পরিবার প্রতি ২০লিটার ওজনের ট্যাপ বালতি, একটি মগ, দশটি বড় লাইফবয় সাবান, স্যানিটারী ন্যাপকিন ২৪পিচ, ওয়াশিং পাউডার ২৫০ গ্রামের ৫ প্যাকেট ও মাস্ক ৫০টি বিতরন করা হয়।
বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও যুবলীগ মহিলালীগ নেত্রী জুলেখা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





