সিরাজদিখানে দু’টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজদিখানে দু’টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদিখানে দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স সাজিদ ব্রিকস ও খাজা ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়।   ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। 

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আহমেদ সাজ্জাত সাব্বির সাজিত ব্রিকসের মালিক ও খাজা ব্রিকসের মালিককে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে তাদের কে জরিমানা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নয়ন মিয়া,সিরাজদিখান থানার এসআই তন্মময় মন্ডল, শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads