সিলেটে এক ব্যক্তির সংস্পর্শে করোনায় আক্রান্ত ১৩ জন

প্রতীকী ছবি

সারা দেশ

সিলেটে এক ব্যক্তির সংস্পর্শে করোনায় আক্রান্ত ১৩ জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে, ২০২০

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত একজন বৃদ্ধের সংস্পর্শে থাকা ১৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. প্রেমানান্দ মন্ডল জানান, গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার এক বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ চিহ্নিত হয়। তার সংস্পর্শে আসা ৪২ জনের নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পরীক্ষা করা হলে ১৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এখানে ৪১জন পজেটিভ সনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫, হবিগঞ্জে ১১, মৌলভীবাজারে ৪ এবং সুনামগঞ্জে ১জন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪শ’ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১, হবিগঞ্জে ১২৯, সুনামগঞ্জে ৬৯ ও মৌলভীবাজারে ৬১জন রয়েছেন।

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৬জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads