সারা দেশ

সীতাকুণ্ডে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকা থেকে এক মহিলা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত এক যুবতীর লাশ দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মহিলার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই কারণে তার পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। এখনও তার নামপরিচয় জানা যায়নি। তবে ওই মহিলার ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হবে জানা যায়।

উক্ত বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads