সুনামগঞ্জের তাহিরপুরে তীব্র শীতে বৃদ্ধের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

সুনামগঞ্জের তাহিরপুরে তীব্র শীতে বৃদ্ধের মৃত্যু

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০২০

তীব্র শীতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শ্রী পবিত্র সরকার ওরফে খোকা সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খোকা উপজেলার বড় দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামের মৃত শ্রী পরেশ সরকারের ছেলে।

গ্রামবাসী জানান, তীব্র শীতের কারণে রোববার সকাল ৯টার দিকে উপজেলার টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামে নিজ বসত ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রী পবিত্র সরকার।

হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের গৃহকর্তা ছিলেন পবিত্র সরকার। বছরের ছয় মাস ফেরি নৌকার ওপর থাকতেন তিনি।

প্রয়াত খোকা সরকারের স্ত্রী শ্রীমতি সন্ধ্যা রানী সরকার জানান, গত এক মাস আমার স্বামী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের কাছে বারবার ধরনা দিয়েছেন শীত নিবারণের জন্য একটি কম্বল বা গরম কাপড়ের আশায়। কিন্তু কারও কাছ থেকে সেই কম্বল বা গরম কাপড় আর পাওয়‍া হলো না।

উপজেলার টাকাটুকিয়া গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক দেবল সরকার জানান, খোকা সরকারের পরিবারটি চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে আসছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads