সারা দেশ

সুনামগঞ্জে মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

সুনামগঞ্জে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যা অনুমান ৬টার সময় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে গতকাল সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টার সময় একটি মেছো বাঘ দেখতে পায় এলাকার লোকজন। এরপর সবার মনে বাঘ আতংক দেখা দেয়। পরে কাবিলাখাই গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসুটা নিয়ে মেছো বাঘটিকে ধাওয়া করে। প্রায় ঘন্টাখানেক ধাওয়া করার পর মেছো বাঘটি আটক করতে তারা সক্ষম হয়। এরপর সন্ধ্যায় সবাই মিলে মেছো বাঘটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- মেছো বাঘ আটক করা কিংবা হত্যা করার বিষয়ে আমার জানা নেই। এব্যাপারে আমরা কোন তথ্য পাইনি। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগও করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads