দুর্ঘটনা

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২১

সুনামগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২জন। নিহতের নাম- শান্ত রায় (২২)। সে জেলার দিরাই উপজেলার ছন্নাড়চর গ্রামের পান্ডপ রায়ের ছেলে।

আজ শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর নামকস্থানে এই দ‍ুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- সকালে শান্ত রায় তার দুই বন্ধুকে নিয়ে সিলেট থেকে দিরাই যাচ্ছিল। ওই সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর এলাকার মাহদি অটো রাইস মিলের সামনে এসে পৌছার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল নিয়ে খাদের পড়ে যায়। পরে এলাকার লোকজন শান্ত রায়কে মৃত অবস্থায় উদ্ধার করে। আর তার সাথে থাকা দুই বন্ধু রাহুল ও সজলের অবস্থা গুরুতর দেখে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads