সুন্দরবন থেকে লোকালয়ে আসা আরো একটি হরিণ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সুন্দরবন থেকে লোকালয়ে আসা আরো একটি হরিণ উদ্ধার

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ এপ্রিল, ২০২০

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসা একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সোনাখালী এলাকা থেকে গ্রামবাসী হরিণটি উদ্ধার করে। পরে মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে রাতে হরিণটি সাতরে লোকালয়ে চলে যায়। সকাল সাতটায় ওই গ্রামের বাদল মোল্লার বাড়ীর পুকুরপাড় থেকে হরিণটি ধরে মঠবাড়িয়া থানায় নিয়ে যায় গ্রামবাসী। সেখান থেকে পুলিশ বনবিভাগকে খবর দিলে তারা হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন। মাদী এ হরিণটি বিকেলে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হবে বলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান।

বৃহস্পতিবার সকালে সুন্দরবনের বারকিং ডিয়ার নামের আরো একটি মাদী হরিণ বলেশ্বর নদী থেকে এক জেলে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পরে সেটি বনে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads