আইন-আদালত

সুবর্ণচরে অ্যাসিড নিক্ষেপ ঘটনায় মামলা

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় স্বামী নাছির উদ্দিনের শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দয়ের করেছে। গতকাল সোমবার রাতে নাছির উদ্দিন বাদী হয়ে এই মামলা দয়ের করেন।

মামলায় আসামিরা হলেন, সুবর্ণচর উপজেলার উত্তর ব্যাগ্গ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন(৩৮), একই গ্রামের কালা মিয়ার ছেলে জাকির হোসেন(৩৫) ও মৃত শাহ আলমের ছেলে জমির উদ্দিন ওরফে আবদুর রহমান(৪০)।

এ বিষয়ে চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, এসিড অপরাধ আইনে বাদী নিজেই একটি মামলা দায়ের করেন। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৩ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বাগ্গা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন নাছির। এ ঘটনায় অভিযুক্ত জয়নাল নামে একজনকে আসামি করে আদালতে মামলা করেন নাছির। মামলার পরে বাদীর পরিবারের বিরুদ্ধে উল্টো টাকা আত্মসাতের মিথ্যা মামলা ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ নাছিরের পরিবারের। শুধু বাদী ও তার পরিবারকে নয়, মামলায় সাক্ষী হওয়ায় হুমকির সম্মুখীন হচ্ছেন সাক্ষীরাও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads