সারা দেশ

সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনের চাপে আছে সবাই :ইসি আলমগীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহ:

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন পরিচালনার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য যা দরকার, তা তারা করেছেন। বিদেশীরা তাদের কার্যক্রমে এখন পযন্ত সন্তষ্ট। আর নির্বাচন কমিশন কোনো চাপে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই, বরং নির্বাচন কমিশনের চাপে আছে সবাই। সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর।

ময়মনসিংহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পযায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইসি আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলেও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে বলেও জানান ইসি আলমগীর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads