সারা দেশ

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কটুক্তি

সেই সুপারের বিরুদ্ধে তদন্ত শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মে, ২০২৩

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: “মাদ্রাসার এক সুপার বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে করেছে কটুক্তি, ভিডিও প্রকাশ” ও “ বঙ্গবন্ধু’র জন্মদিনে কটুক্তি করা মাদ্রাসা সুপার জামায়াতের সক্রিয় সদস্য, গ্রেফতার ও জেল খেটেছেন” শিরোনামে বাংলাদেশের খবরের অনলাইন ও প্রিন্ট ভার্সনে পৃথক দু’টি প্রকাশিত সংবাদের সেই সুপারের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কটুক্তির অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা কৃষি অফিসার লোকমান আলমকে। এ কমিটির অপর দু’ সদস্য হল উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।
সূত্র জানায়— রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকীর আলোচনা সভায় জন্মদিন পালন বেদাত বলে কটুক্তি করেন। সুপারের কটুক্তির একটি ভিডিও প্রকাশ পেলে এ নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। অন্যদিকে ওই সুপারের কটুক্তি করার লিখিত অভিযোগ দেয়া হয় উপজেলা প্রশাসনকে। এ নিয়ে বাংলাদেশের খবর পত্রিকায় “মাদ্রাসার এক সুপার বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে করেছে কটুক্তি, ভিডিও প্রকাশ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসন ওই সুপারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দেয়। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে তদন্ত কমিটির প্রধান এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ও তদন্ত কমিটির প্রধান লোকমান আলমের সাথে কথা হলে তিনি বলেন— আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। তদন্ত শেষ হলেই প্রতিবেদন জমা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নূর—ই—আলম সিদ্দিকী জানান— ওই সুপারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কটুক্তির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। প্রতিবেদনে দোষী প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য ওই সুপারের বিরুদ্ধে বাংলাদেশের খবর পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে “মাদ্রাসার এক সুপার বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে করেছে কটুক্তি, ভিডিও প্রকাশ” ও “ বঙ্গবন্ধু’র জন্মদিনে কটুক্তি করা মাদ্রাসা সুপার জামায়াতের সক্রিয় সদস্য, গ্রেফতার ও জেল খেটেছেন” শিরোনামে পৃথক দু’টি সংবাদ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads