সারা দেশ

সেনবাগ পুকুরে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আবদুর রহিম (৪)নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  নিহত আবদুর রহিম উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র এবং খাজুরিয়া সর্দারপাড়া (পশ্চিম পাড়া কালাম ব্যাপারীর বাড়ির) মোঃ ইয়াছিনের ছেলে।  বুধবার সকাল ১০টারদিকে ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় খাজুরিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শিশুটির স্কুলে না গিয়ে সে পাশ্ববর্তী ফুফুর বাড়িতে যায়। ও কিছুুুুক্ষন থাকার পর ফের সে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

এরপর তার মা শারমিন আক্তার পুকুর ঘাটে ধোয়ামোছা করতে এসে দেখেন শিশু আবদরু রহিম পানিতে ভাসছে।  এসময় সে চিৎকার দিলে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ছাতারপাইয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  এ ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নামে এসেছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads