সারা দেশ

সেনবাগে ভূমিকম্পে বসতঘরে ফাটল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০২৩

সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালীর সেনবাগে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটের সময় এব ভয়াবহ ভূমি কম্পন অনুভূত হয়েছে।  ১থেকে২মিনিট স্থায়ী ওই ভূমিকম্পন শুরু হলে ভয়ে আতঙ্কতি লোকজন বসতঘরের বাহিরে বের হয়। এসময় অনেকে আল্লাহু আকবার ধ্বনিতে আযান দিতে শোনা যায়। ওই ভূমিম্পনের কারনে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ইয়ারপুর গ্রামের আমিরুল ইসলাম প্রকাশ নেতা মুন্সির একটি সেমি-পাকা বসতঘরের দেয়াল ফেটে যায়। একই সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘরের কাচের আষবাবপত্র কম্পনের ফলে শো-কেইচ থেকে পড়ে ভেঙ্গে যায়।

বেলা ১২টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত আর বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ওই গ্রামের ৬৫বছর বয়সের প্রবিন মুরুব্বি খোরশেদ আলম জানান, তার বয়সে তিনি এধরণের ভূমিকম্পন আর দেখেনী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads