সারা দেশ

সেনবাগে দুই মাদক সেবীর কারাদন্ড

  • ''
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামে শাহাদাত হোসেন (৩১) ও আবুল কাশেম (৪০) নামে মাদকসেবীকে থানা পুলিশের সহযোগীতায় হাতেনাতে আটক করে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম মঙ্গলবার সকালে এ দন্ডাদেশ প্রদান করেন। আদালতের রায়ের পর পরই তাদের দুইজনকে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন- উপজেলার ডমুরুয়া গ্রাম থেকে দুই মাদকসেবীকে থানা পুলিশের সহযোগীতায় হাতেনাতে আটক করা হয়। পরে তারা আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদেরকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা করে জরিমানা করা হয়।বিকেল তাদেরকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads