সারা দেশ

সেনবাগে ৫ ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  • ''
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২৪

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

সেনবাগে ৫ ম শ্রেণির স্কুল ছাত্রী (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. শাহাজাহান (৬০) নামের এক লম্পট বৃদ্ধকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহাজাহান উপজেলার ৩ নং ডমুরুয়া ইউপির পরিকোট গ্রামের আনা মিয়া মেম্বার বাড়ির মৃত সাদু মিয়ার ছেলে।

ওই ঘটনাটি ঘটেছে গত ১৭ আগস্ট বেলা সাড়ে ১১ টারদিকে পরিকোট গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়ির জাহাঙ্গীরের নির্মাণাধীন বিল্ডিংয়ে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, স্কুল ছাত্রী (১১) পার্শ্ববর্তী স্থানীয় জাহাঙ্গীরের দোকান থেকে খাবার ও চিপস কিনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আজিজ ডাক্তারের বাড়ির সংলগ্ন ব্রিজের উপর পৌঁছলে লম্পট শাহাজাহান স্কুলছাত্রী (১১) কে ঝাপটে ধরে তার মুখ চেপে ব্রিজের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ঘটনাস্থলের পাশ দিয়ে কয়েকজন পথচারী যাবার সময় বিষয়টি দেখে ফেললে এসময় লম্পট মেয়েটিকে রেখে পালিয় যায়।

এবিষয়ে লম্পট শাহাজাহানকে আসামি করে মেয়েটি মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সেনবাগ থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে পুলিশ শাহাজাহানকে গ্রেফতার করে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে বিচারিক আদালতে প্রেরণ ও স্কুলছাত্রীর ডাক্তারির জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads