এবার নোয়াখালীর সেনবাগ পৌরসভা এলাকায় উম্মে সালমা (৩০) নামের এক নারী করোনায় সংক্রমিত হয়েছেব। রোববার রাতে ওই নারীর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ সেনবাগ পৌরভার দক্ষিণ অজুনতলা ৩নং ওয়ার্ডের আমান উল্লাহ হুজুরের বাড়িটি লকডাউন করে। এবং ওই বাড়িটিকে লকডাউন ঘোষণা করে বাড়ির সামনের চলাচল পথ বন্ধ করে সর্তকতা সূচক লাল পতাকা উড়িয়ে দেয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান জানান, করোনায় সংক্রমিত ব্যাক্তিদের সংস্পর্শে আসা সদস্যদের পর্যায়ক্রমে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
এই নিয়ে সেনবাগে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আলী আক্কাস নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।





