সেনবাগের দুই গ্রাম বাসির মধ্যে ঝগড়া, নিহত ১

নোয়াখালী ম্যাপ

সারা দেশ

হাঁস নিয়ে ঝগড়া

সেনবাগের দুই গ্রাম বাসির মধ্যে ঝগড়া, নিহত ১

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামে হাঁস নিয়ে ঝড়গার জের ধরে ছাতারপাইয়া ও সোনাইমুড়ির বারগাঁও গ্রাম দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় মোঃ আবুল কালাম প্রকাশ আবু নামের এক ব্যাক্তি মারাগেছে।
নিহত আবু ওই গ্রামের বইছার পোল নামক স্থানের মমতাজ মিয়ার ছেলে। আবু বর্তমান বাড়ি সোনাইমুড়ি উপজেলার বারগাঁঁও গ্রামে। সে কিছুদিন পূর্বে সেনবাগের ছাতারপাইয়া থেকে ওই গ্রামে গিয়ে নতুন বাড়ি করে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান।
জানাগেছে,ছাতারপাইয়া পম্চিম পাড়া গ্রামের বইছার পোল নামকস্থানের বাড়িতে হাঁস নিয়ে পাশ্ববর্তী বারগাঁও গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে ঝড়গা বাঁধে। এসময় আবুল কালাম তাদের ঝড়গা থামাতে গিয়ে ঘটনাস্থলে স্ট্রোক করে মারা যায়।
খবর পেয়ে সোনামুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads