সারা দেশ

সেনবাগে চাঁদাবাজী মামলায় ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২১

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে চাঁদাবাজীর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি বিএনপি নেতা জহিরুল ইসলাম কামালকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম কামাল সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ও আসন্ন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান প্রাথী এবং পরীকোট গ্রামের জয়নাল হাজারীর ছেলে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় সেনবাগ থানার এসআই গৌর সাহা তাকে উপজেলার কানকির হাট বাজার থেকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মান্দারী ব্রিকফিল্ডের মোবারক হোসেনের দায়ের করা একটি চাঁদাবাজীর মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোযারী জানান শনিবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads