নোয়াখালীর সেনবাগ ঊপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর শ্রী শ্রী জগন্নাথ সেবাঙ্গন ও রাধাকৃষ্ণ-গৌরনিত্যানন্দ প্রেম সেবাকুঞ্জ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে মন্দীর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাষ্টার আশুতোষ ভৌমিকের সভাপতিত্বে ও শংকর চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসনের) সংসদ সদস্য ও আর.টিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।
এসময় বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সেনবাগের সভাপতি একেএম ফারুক ভূঁইয়া, সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা,সমাজসেবক শরিয়াত উল্লাহ কোম্পানী, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক পাটোয়ারী লেবু , আলী আক্কাস রতন, সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ দাস, স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার মিন্টু প্রমুখ।
উল্লেখ্য শাহাপুর গ্রামের ননী গোপাল সাহা ১৬ শতাংশ জমিন দান করেন ওই মন্দীরের জন্য।





