সেনবাগে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট সংলগ্ন পশ্চিম আহম্মদপুর-মইজদীপূর শেখ রাশেল স্মৃতি সংসদের উদ্যোগে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

শুক্রবার বাদ আছর শেখ রাশেল স্মৃতি সংসদের আবদুল মালেকেওে সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী আনোয়ার হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও কাবিলপুর ইউনিয়নে সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু।

ঢাকাস্থ সেনবাগ কল্যান সমিতির সেক্রেটারী ও কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আজাদ হোসেন, সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক আ. স. ম. জাকারিয়া আল মামুন, সেনবাগ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জাকের হোসেন বাবুল, মাওলানা হোসেন আহম্মদ, যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, নাদেরুজ্জামান রাশেল, শেখ রাশেল স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মানিক, সেক্রেটারী জালাল আহম্মদ সহ আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্টের শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সহিদের আত্বার মাগফিরাত কামনাদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads