সেনবাগে মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০১৯

নোয়াখালীর সেনবাগে মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সেনবাগ উপজেলার পরিষদ সংল্গন ইসলামী ফাউন্ডেশনের মডেল মসজিদ প্রকল্পের সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ওই মডেল মসজিদের পাইলিংয়ের কাজের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ বাজার ব্যবসায় কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ সাবেক সভাপতি আক্তার হোসেন দুলাল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, ঠিকাদার আবু নাছের ভিপি দুলাল, আবদুল ওয়াদুদ, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাদারণ সম্পাদক আবদুল আউয়াল,সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।

এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম নুরুল আমিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads