নতুন করে করোনার আক্রান্তের সংখ্য বৃদ্ধি পাওয়ায় এর সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে মাক্স বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩হাজার ১শত টাকার জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্ষেমালিকা চাকমা সেনবাগ পৌর শহরের বিভিন্ন ঔষদের দোকান, ফার্মেসী ও পথচারীরা মাক্স না পরায় তাদের নিকট থেকে ওই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা এসময় জনগণকে মাক্স পরিধান নিশ্চিত করা ও বয়স্কদের করোনা টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করণ প্রচারণা চালান। এসময় ১১টি মামলায় মোট ১৩ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।





