সেনবাগে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

সেনবাগে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৌদ্ধ সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে

সেনবাগে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০২০

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন গৃহীত "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)" শীর্ষক কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের নোয়াখালীর সেনবাগ উপজেলার এক মাত্র মতইন বৌদ্ধ বিহারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকর, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার দুপুরে ডমুরুয়া ইউপির মতইন বৌদ্ধ বিহারের সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও ডমুরুয়া ইউপির চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন, একাডেমি সুপারভাইজার জসিম উদ্দিন।

আলোচনা সভা শেষে অতিথিরা সামগ্রীগুলো বিতরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads