সারা দেশ

সেনবাগে সহস্রাধিক মাদরাসা ছাত্রকে খাবার খাওয়ালেন ”আমরাই কিংবদন্তী” নামের সংগঠন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০২০

নোয়াখালীর সেনবাগে সহস্রাধিক এতিম ও অসহায় মাদরাসা ছাত্রকে খাবার খাওয়ালেন এসএসসি ও এইচএসসি ২০০০ ব্যাচের অনলাইন ভিক্তিক সংগঠন “অ‍ামরাই কিংবদন্তী” নামের একটি সংগঠন।

“ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” “মানবতা কল্যাণে কিংবদন্তী সবখানে” এই শ্লোগানকে সঙ্গে নিয়ে সংগঠনটি ৩বছর আগে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্ত দান, যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছেনা তাদের আর্থিক সহযোগীতা করা, দ‍ুযোর্গে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা, শীতবস্ত্র বিতরণ, সমাজের পিছিয়ে পড়া লোকজনের সাহায্য সহযোগীতায় কাজ করছে সংগঠনের ৩৬ হাজার কর্মী।

এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ফতেহপুর ইসলামীয়া মাদরাসার ৬ শতাধিক এতিম ও অসহায় ছাত্রদের খাওয়ার খাবান সংগঠনটি। এছাড়াও একইদিন নোয়াখালীর জেলার আরো ৫টি মাদরাসায় খাওয়ার পরিবেশন করা হয়।

এসময় ফতেহপুর ইসলামীয়া মাদরাসার মুহতামিম বেলাল হোসাইন ফতেহপুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-সংগঠনের সদস্য বরিশালের মোঃ সাইফুল ইসলাম শরীফ। উপস্থিত ছিলেন, পাবনার মোঃ খালিদ বিন ওসমান, মানিকগঞ্জের মোঃ আবদুল মতিন, ঢাকার আশরাফুল হক শামীম, মুন্সিগঞ্জের আবদুৃস সালাম শাহীন মাশা, টাঙ্গাইলের নামজুল হুদা, নোয়াখালীর মোঃ শাহাদাত হোসাইন, নাজমুল হোসেন, রেদওয়ান হোসেন আতিক, লক্ষ্মীপুরের নজরুল শাহীন, মাইজদীর কামাল হোসেন, সেনবাগের সাইফুল ইসলাম সুমন, নোয়াখালীর মাহফুজুল হক, লক্ষ্মীপুরের আলমগীর হোসেন আলিম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads