সেনবাগে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সেনবাগে আটক তিন মাদককারবারি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সেনবাগে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছেন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের আবুল বাশারের ছেলে বাদশা ফয়সল প্রকাশ রবি (২৮) একই এলাকার ছেরাজুল হকের ছেলে মো. ফিরোজ (২৫) ও আবুল হোসেনের ছেলে রাকিব (২০)।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টারদিকে গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফেনী থেকে একটি ইয়াবার চালান সেনবাগে প্রবেশ করবে। খবরটি জানার পর বিষয়টি থানার ওসি মিজানুর রহমানকে অবহিত করেন সেনবাগ থানার এস.আই মো. জাহাঙ্গীর হোসেন।  এরপর ওসির সার্বিক তত্বাবধানে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টারদিকে সেনবাগ পৌর শহরের কলেজ রোর্ডে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় মোটরসাইকেলে তিন আরোহীর উরুর নিছে গোপনাঙ্গের সঙ্গে বিশেষভাবে লুকানো ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে তারা। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দসহ তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত থানার ওসি মিজানুর রহমান জানায়, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads