সোনারগাঁয়ে সামাজিক নিরাপত্তার সফল বাস্তবায়নে সেমিনার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে সামাজিক নিরাপত্তার সফল বাস্তবায়নে সেমিনার

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনারের আয়োজন করেন উপজেলা সমাজ সেবা কার্যালয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা উপপরিচালক আসাদুজ্জামান সরদার, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবিকা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, পৌর মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি, সকল ইউনিয়ন সচিব, ইউনিয়নের উদ্যেক্তা ও ইউনিয়ন সমাজ সেবা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ডিজিটাল পেমেন্ট ও ভাতাভোগীদের তথ্য এমআইএস এ অন্তর্ভুক্তিকালে অনুসরণী নির্দেশাবলী দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads