নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাচঁপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. মোতালিব ওরফে নাদিম (৩৪), সোনিয়া আক্তার ওরফে অধরা (২৬) ও মো. নাসির হোসেন (৪৩)।
র্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সিএনজি অ্যান্ড রিফুয়েলিং সেন্টারের সামনে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১শ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ও নগদ ২১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।





