সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
রবিবার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫৪৭ জন, মানবিকের ৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫জন পরীক্ষার্থী রয়েছেন। উপজেলায় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাস হওয়া প্রতিষ্ঠানটি হলো সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এরআগে গেল ২০২৩ সালে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৬৩ জন পরীক্ষার্থী। ওই বছর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য পেয়েছিল।
এবার সৈয়দপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৫ জন। ১৬৪ জন জিপিএ- ৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৮৪ জন পরীক্ষার মধ্যে ১৬৪ জন পেয়েছেন জিপিএ-৫। এরমধ্যে বিজ্ঞানে ১৫৫ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন এবং মানবিকে ১জন। উপজেলায় তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পেয়েছেন জিপিএ-৫। ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ পেয়ে উপজেলা চতুর্থ স্থানে রয়েছে আল-ফারুক একাডেমি। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে ৩৯ জন এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে তিনজন করে পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ -৫।
আর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৩৩জন এবং মানবিকে ৪ জন। জিপিএ -৫ প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠানটির অবস্থান ৫ম। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় ষষ্ঠ অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুই বিভাগে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বিজ্ঞানে ৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে দুইজন পরীক্ষার্থী জিপিএ -৫ পান। এছাড়াও এবারের পরীক্ষায় উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে হাজারীহাট স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়েছে আটজন। উপজেলায় জিপিএ -৫ প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠানটির অবস্থান সপ্তম। অষ্টম অবস্থানে রয়েছে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।
এ প্রতিষ্ঠান থেকে ৮৭ জনের মধ্যে ছয়জন জিপিএ - ৫ পেয়েছে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় জিপিএ -৫ প্রাপ্তির দিক থেকে নবম অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ছয়জন জিপিএ-৫ পেয়েছে। ১০ম অবস্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৫১ জনের মধ্যে জিপিএ -৫ পেয়েছে পাঁচজন। এছাড়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ১৮৩ জনের মধ্যে পাঁচজন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ২০২ জনের মধ্যে তিনজন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৮৭ জনের মধ্যে তিনজন, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৩ জনের মধ্যে দুইজন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ১০৭ জনের মধ্যে দুইজন, চওড়া উচ্চ বিদ্যালয়ের ৭৪ জনের মধ্যে দুইজন জিপিএ -৫ পেয়েছে। এছাড়া একজন করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো : কয়ানিজ পাড়া উচ্চ বিদ্যালয় (৮৪ জন), বোতলাগাড়ি আদর্শ বালিকা নিকেতন (২৭ জন) বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় (১৫৩ জন) বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় (৬৮ জন) এবং বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় (৬৬ জন)।





