সারা দেশ

সোনাইমুড়ী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন, ২০২৩

মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি: 
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে সোনাইমুড়ীতে থানা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারে সোনাইমুড়ী উপজেলার জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশাজীবি শ্রেণি,ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব,পশুরহাট ইজারদার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস।
সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,জেলা পরিষদ সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার,পৌর সভা প্যানেল চেয়ারম্যান হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল,বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার গোলাম মাওলা,কাউন্সিলর জে এস জাকির হোসেন লাতু,বারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম বিএসসি,যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান লিটন,প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বেলাল হোছাইন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনেরা বক্তব্য রাখেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, ইজারাদারদের সৌহার্দপূর্ণ আচরণ,বাজারে শৃঙ্খলা ও যানযট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ,ছিনতাইকারীদের বিষয়ে কঠোর ব্যবস্থা ও নজরদারি বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads