ফেনার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের প্রতিক্ষা সরঞ্জাম পিপিই (পার্সনাল প্রটেকসন ইকুইপমেন্ট)সহ চিকিৎসা সামগ্রী কেনার জন্য নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন উপজেলার পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম।
আজ শনিবার(২৮ মার্চ) পৌর মেয়রের কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উৎপল দাসসহ পৌর কাউন্সিলর অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।





