সারা দেশ

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি, ২০২৪

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফ মাসুদ বাবু  উদ্দোগে ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করেন

সোমবার সকালে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের (এমপি) আব্দুল্লাহ আল কায়সারের সৌজন্যে মোগরাপাড়া বাজারে প্রায়  এক হাজার ৫০০ টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবার ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়, সে ধারাবাহিকতায় সোমবার সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, হুমায়ন কবির হুমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া,আ’লীগ নেতা বুলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম প্রধান ইউপি সদস্য শিপন সরকার, যুবলীগ নেতা নুরে আলম, স্বপ্ন, সাবেক মেম্বার কামাল,মুক্তিযোদ্ধা সেলিম রাজা,হিরোসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতা কর্মী সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads