সোনারগাঁও( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার নৌপুলিশ ফাঁড়ির নেতৃত্বে অভিযানে শুক্রবার সকালে নুনেরটেক এলাকা থেকে মালিক বিহীন ৫০ টি চায়না দুয়ারি ছাই জব্দ করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ৫০ টি চায়না মাছ ধরার ফাঁদ (কথিত চায়না ছাই),নুনের টেক এলাকা মেঘনা নদী,আনন্দবাজার এলাকার মেঘনা নদী, মালিক বিহীন নদীতে পাতানো অবস্থায় উদ্ধারকৃত চায়না দুয়ারি ছাইগুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসআই জাকির হোসেন বলেন, আমরা শুক্রবার সকালে মেঘনা নদীতে নুনেরটেক ও আনন্দ বাজার এলাকায় ৫০ টি অবৈধ চায়না দুয়ারি ছাই জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়। এগুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। উদ্ধার অভিযানে আরো সঙ্গে ছিল এস আই মনি সাধ্য ও নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।





