সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

অপরাধ

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মে, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় যৌতুকের দাবিতে তাছলিমা আক্তার (৩৩) নামের গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মুল্লুক চানের ছেলে মিজানুর রহমানের সঙ্গে আড়াইহাজার উপজেলার ধন্ধি এলাকার সাইফুল ইসলামের মেয়ে তাছলিমা আক্তার প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বিভিন্ন মালামাল ও নগদ টাকা সহ ৪ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। তাদের সংসারে তালহা মিয়া ও আবু বকর নামে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তাদের মধ্যে বিরোধ চলে আসছে। মিজানুর রহমানের শ্বশুর বাড়ি থেকে তার দাবিকৃত যৌতুকের আরো কিছু টাকা এনে দেন স্ত্রী তাছলিমা। পরে গত ৩০ এপ্রিল আবারো যৌতুকের টাকার জন্য চাপ দিলে সে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে রাজী না হলে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। খবর পেয়ে তাছলিমার স্বজনরা তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মে সে মারা যান। এ ঘটনায় গৃহবধু তাছলিমা আক্তারের ভাই আমিনুল বাদি হয়ে শনিবার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। গৃহবধুর স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads